চূড়ান্ত ভোটার তালিকা : দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা বৃদ্ধি

ভারতের নির্বাচন কমিশনের আদেশ অনুসারে ১ জানুয়ারি, ২০২৩ তারিখকে ভিত্তি তারিখ ধরে রাজ্যের ৬০টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের খসড়া ভোটার তালিকা ৯ নভেম্বর, 2022 তারিখে প্রকাশিত হয়েছে। উক্ত আদেশ অনুসারে দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা ধার্য্য করা হয়েছিল ৯ নভেম্বর, ২০২২ থেকে ৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত। আবেদনকারীদের সুবিধার্থে জানানো যাচ্ছে যে, ভারতের নির্বাচন কমিশন দ্বারা চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ণের জন্য দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা আগামী ১৫
ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। অতএব, যে সকল ভারতীয় নাগরিক এখনও ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করার জন্য অথবা অন্যান্য বিষয়ে দাবি ও আপত্তি জানাতে পারেননি, তারা এই বর্ধিত সময়সীমার ( ১৫ ডিসেম্বর, ২০২২) মধ্যে দাবি ও আপত্তি দাখিল করার সুযোগ পাবেন। নির্ভুল ভোটার তালিকায় সকল যোগ্য ভোটারের নাম নথিভুক্ত করার জন্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে সকল স্তরের জনসাধারণের সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ইউ জে মগ এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *