🧧🚨ইংরেজি নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন -‘নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও সকলকে সাথে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার কাজ করতে দায়বদ্ধ। আমাদের এই রাজাকে শ্রেষ্ঠ রাজা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের বহুমুখী কর্মপ্রয়াসের ধারায় ২০২৩ সাল উল্লেখযোগ্য হয়ে উঠুক। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাক, নতুন বছরের এটাই হোক প্রত্যাশা। নতুন বছর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক। আমি সকল রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি, সুস্থতা ও সম্প্রীতি কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *