কমলাসাগরে পিকনিকে দুই পঞ্চায়েতের স্থানীয় পিকনিক পার্টির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ৫ । ঘটনার বিবরণে জানা যায় হরিহরদোলার ২০ থেকে ২৫ জন যুবক পিকনিক করার উদ্দেশ্যে কমলাসাগর মাতার মন্দিরে গিয়েছিল। সেখানে গিয়ে পিকনিক করার সময় গাড়ি পার্কিং করার সময় আরেক গাড়ির সঙ্গে ধাক্কা লাগে । এই নিয়ে স্থানীয় কমলাসাগর মিয়া পাড়ার ছেলেদের সঙ্গে শুরু হয় ঝগড়া। পরবর্তী সময়ে কুখ্যাত ড্রাগস কারবারি দুলাল মিয়ার নেতৃত্বে এবং কমলাসাগর বিএসএফ হরিহর দুলার যুবকদের উপর লাঠি চার্জ করে। তবে ঘটনার সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ওসি। পিকনিক করতে আসা যুবকদের অভিযোগ মধুপুর থানার ওসির সামনে থাকা সত্ত্বেও তাদেরকে মিয়াপাড়ার লোকজন ও বিএসএফ কিভাবে আক্রমণ চালায়। তারা আর অভিযোগ করেন দুলাল মিয়া গাঁজা ফিন্সিডিল সহ মিয়াপাড়ার কুখ্যাত চোরাকারবারি হওয়ার দরুন বিএসএফকে প্রতিমাসে মাইনে দিয়ে থাকে। তাই এই ঘটনাটিকে দুলাল মিয়া বিএসএফ দ্বারা পিকনিক করতে আসা হরিহার দোলার যুবকদের বেধড়ক মারপিট করে। পরবর্তী সময়ে আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে সুজিত দেব, গণেশ দেবনাথের আঘাত গুরুতর হওয়ার ফলে আগরতলা হাঁপানিয়া হসপিটালে হস্তান্তর করা হয়। বিএসএফ ইন্সপেক্টর সুরেন্দ্র এবং কুখ্যাত চোরা কারবারি দুলাল মিয়ার বিরুদ্ধে মধুপুর থানায় লিখিতভাবে একটি মামলা করা হয়।
