🧧🚨বাইক থেকে পড়ে আহত নাবালক

রবিবার কলমছড়া এলাকায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে বাইকে করে ঘুরতে গিয়ে বের হয়ে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন বিশ্বজিৎ সরকার নামে ১২ বছরের এক নাবালক। তার পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কার জনক হবার কারণে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা যায় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে তবে বাইকে করে কোথায় গিয়েছিলেন সেই বিষয়ে তাঁর পরিবারের লোকজনরা কিছুই জানেন না বলেই জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *