শুক্রবার রাতে অভয়নগর এলাকায় অটো গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে চার থেকে পাঁচজন যুবক মিলে প্রসেনজিৎ ঘোষ নামে এক অটো চালককে মারধর করে ।এতে গুরুতর আহত হন প্রসেনজিৎ ঘোষ। পরে এলাকাবাসীরা ওই যুবকের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের কর্মীদের খবর দেন দমকলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার জন্য বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় প্রসেনজিৎ ঘোষ নামে ওই অটোচালক নিজ গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এতেই পাঁচজন যুবক মিলে প্রসেনজিৎ ঘোষকে বেধড়ক মারধর করে। এতেই আহত হন প্রসেনজিৎ ঘোষ আহত যুবক জানান যারা তাকে মারধর করে তাদের কাউকেই চিনতে পারেনি রাতের অন্ধকারে। এ ব্যাপারে একটি মামলা করেছেন প্রসেনজিৎ বাবু।
