🧧🚨আবাস যোজনা ঘর দুষ্কৃতীদের টাকা দাবি আহত ১

শনিবার সুভাষ নগর এলাকায় বাসিন্দা তাপস রায় নামে এক যুবকের বাবার নামে  ইন্দিরা গান্ধী আবাস যোজনায় ঘর পায়। এরই মধ্যে স্থানীয় তিনজন যুবক তাপস রায়ের কাছে ৫০০০ টাকা দাবি করে।। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করে তাপস রায়। এরই মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় তাপস রায়  ৩ যুবককে বকাঝকা করে। এতেই  সুমন চৌধুরী স্থানীয় কাউন্সিলরের স্বামী সুজিত রায় সহ অপর এক যুবক তাপস রায়কে  রাস্তার মধ্যে পেয়ে বেধরক মারধর করে।এতে গুরুতর আহত হন তাপস রায়। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাপস রায় কে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাড়ছে হাসপাতালে। এই বিষয় নিয়ে তাপস রায়ের ভাই তিন যুবকের বিরুদ্ধে লিখিত একটি মামলা দায়ের করে মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়িতে। কিন্তু পুলিশ এখন অব্দি এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *