🧧🚨জনজাতি খেল মহোৎসব- ২০২৩

১৫৬ সদস্যের রাজ্যদল ভুবনেশ্বর যাচ্ছে জনজাতি খেল মহোৎসবে অংশ নিতে ১৫৬ সদস্যের রাজাদল ওড়িশ্যার ভুবনেশ্বরে যাচ্ছে। আগামী ৯ থেকে ১৩ জুন ৫ দিনব্যাপী খেল মহোৎসবের ৭টি ইভেন্টে রাজ্যদল অংশ নেবে৷ এই ইভেন্টগুলি হচ্ছে ফুটবল, ভলিবল, কাবাড়ি, খো খো, অ্যাথলেটিকস, যোগা ও সাঁতার। জনজাতি খেল মহোৎসবে অংশ নেওয়ার জন্য রাজ্যের ১৫৬ জন জনজাতি খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে। গতকাল থেকে তাদের আবাসিক প্রশিক্ষন শিবির শুরু হয়েছে। আগামী ৬ জুন রাজ্যদল ভুবনেশ্বরের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত এই সংবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *