🚨🧧খোয়াই জেলাভিত্তিক কৃষি বনায়ণ মেলা

খোয়াই জেলার তেলিয়ামুড়ায় আজ জেলাভিত্তিক কৃষি বনায়ণ মেলা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়ার চাকমাঘাটস্থিত কমিউনিটি হলে এই মেলার উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। কৃষি বনায়ণ মেলার উদ্বোধন করে জিলা পরিষদের সভাধিপতি শ্রী দেববর্মা। বলেন, বন এলাকায় পাট্টাপ্রাপ্ত জনজাতি কৃষকদের কৃষি বনায়ণে আগ্রহী করে তুলতে হবে। কৃষি বনায়ণ সম্পর্কে কৃষকদের সচেতন করে তুলতে এই মেলা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। তিনি বলেন, কৃষি বনায়ণ প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকদের আর্থিক রোজগারেরও সুযোগ সৃষ্টি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি সভাধিপতি হরিশঙ্কর পাল, জিলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার ও সত্যেন্দ্র দাস, মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, ত্রিপুরা জাইকা প্রজেক্টের সিইও ড. এ এম কনফাইডে, খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, খোয়াই দিব্যোদ্যায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী মনোজ সিং সাচান, তেলিয়মুড়া মহকুমার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে। খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা ও বনদপ্তরের আধিকারিকগণ কৃষি বনায়ণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় বি ভরদে। খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *