🧧🚨জিরানীয়ায় রাজ্যভিত্তিক বালিকা এস এম কাপ ফুটবল প্রতিযোগিতা

আগামীকাল থেকে জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনী বিদ্যালয় সংলগ্ন সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে অনুর্ধ্ব-১৭ বালিকা রাজ্যভিত্তিক এস এম কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল সহ ৯টি দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে গতকাল জিরানীয়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস। উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *