দীপাবলি উপলক্ষে ১৪ নং ওয়ার্ড কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে মাটির প্রদীপ বিতরণ করা হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার , তাছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য প্রাক্তন সভাপতি তাপস দেব সহ অন্যান্যরা। দীপাবলীতে সকলের বাড়ি আলোক উজ্জ্বল করার পাশাপাশি লোকাল ফর ভোকাল স্লোগানকে সামনে রেখে স্থানীয় মৃৎশিল্পীদের উৎসাহিত করতে এবং আলোর উৎসবের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই কর্মসূচি হাতে নেয় ১৪ নং ওয়ার্ড কর্পোরেটর। এই উদ্যোগের ফলে মৃৎশিল্পীরাও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন এবং তাদের তৈরি পণ্যের চাহিদাও বাড়ছে। এটি কেবল একটি উৎসবের উদযাপন নয়, বরং এটি ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রচারের মাধ্যমে জনগণকে স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য কেনার জন্য উৎসাহিতও করা হয়। পাশাপাশি এক প্রেম মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে একটি করে গাছ ও প্রত্যেকের হাতে তুলে দেয় অতিথিরা।

ত্রিপুরায় আরো উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এইমস দিল্লীর সাথে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

  আগরতলা, ১৫ অক্টোবর: ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং রাজ্যের জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে আজ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নয়া দিল্লির অল […]

কুড়ি নং ওয়ার্ড খুসবাগান এলাকার মাতৃ শক্তি প্রথমবারের মতো শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে শ্যামা মায়ের পূজা কে ঘিরে তাদের কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। শ্যামা মায়ের পূজাকে ঘিরে অনাথ আশ্রমে ফল ও বস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে তারা। পাশাপাশি পুজোর দিন থাকবে প্রসাদ বিতরণের ব্যবস্থা। উদ্বোধনে হয়ে থাকবেন মেয়র দীপক মজুমদার। সকলকে তাদের পূজা মন্ডপে এসে প্রসাদ গ্রহণের আহ্বান জানান তারা।

আনন্দু আজি কেরালার আইটি পেশাদার আত্মহত্যা করে।তার আত্মহত্যা নিয়ে দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আত্মহত্যা করার আগে ‘শেষ ইন্সটা পোস্টে একাধিক আরএসএস সদস্যের দ্বারা যৌন নির্যাতনের অভিযোগ করে যান তিনি। তারই প্রতিবাদে এবং তার জন্য ন্যায় বিচার চেয়ে বুধবার যুব কংগ্রেস কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের করে প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং রাস্তা অবরোধ করে। পরবর্তীতে পুলিশ তাদের আটক করে রাস্তা অবরোধ মুক্ত করে।

“শিক্ষার্থীদের পরিবর্তনের দূত হতে ক্ষমতায়ন “এই থিমকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে বিশ্ব ছাত্র দিবস। ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব ছাত্র দিবস। শিক্ষার্থীদের সম্মান জানাতে এবং ভবিষ্যৎ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে এই দিনটি পালন করা হয় । ২০১০ সালে জাতিসংঘ ভারতের ১১তম রাষ্ট্রপতির বিখ্যাত বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং যুব আইকন প্রয়াত এপিজে আবদুল কালামের জন্মদিন কে স্মরণ করে এই দিনটিকে নির্ধারিত করে। এরপর থেকে প্রতিবছর ১৫ ই অক্টোবর পালিত হয়ে আসছে বিশ্ব ছাত্র দিবস। এই দিনটিকে সামনে রেখে বুধবার সুকান্ত একাডেমিতে আগরতলা পাবলিক স্কুলের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্ভূতক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিশিষ্ট শিক্ষাবিদ তথা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী সহ অন্যান্যরা।

তৃতীয় লিঙ্গের নাগরিকের সঙ্গে প্রতারণা আটক ১

গত 15 ই আগস্ট তৃতীয় লিঙ্গের কমলিকা দাস পশ্চিম থানা একটি মামলা করে যে জলিল মিয়া নামে রাজনগরের এক ব্যক্তি যে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দিয়ে কমলিকা দাস কে […]

দুর্গা চৌমুহনী বাজারের নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট বাজার কমিটি মেয়াদ শেষে বুধবার পদত্যাগ করে। প্রসঙ্গত তাপস ঘোষের নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকাকালীন এই বাজার কমিটি নির্বাচনে জয়লাভ করেছিল। তারপর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে তাপস ঘোসকে সম্পাদক করে এই কমিটি দুর্গা চৌমুহনী বাজার পরিচালনা করে চলেছে। এই কমিটি পদত্যাগ করায় এখন দেখার বিষয় পুর নিগমের মেয়র কাজ চালানোর জন্য কোন কমিটি গঠন করে কিনা বা কবে নাগাদ নির্বাচন করে? তবে দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ীদের বক্তব্য অবিলম্বে যেন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে দুর্গা চৌমুহনি বাজার কমিটি গঠন করা হয়। যাতে করে আসন্ন হরিনাম সং কীর্তন সহ বাজার পরিচালনায় সুবিধে হয়।

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রদান করা হবে পুর নিগমের সারদ সম্মান : মেয়র

  যদি কোন ধরনের সমস্যা না থাকে তবে আগামী ১৮ অক্টোবর পুর নিগমের উদ্যোগে আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে প্রদান করা হবে শারদ সম্মান । উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক […]