🧧🚨মোহনভোগ ব্লকে চঙগ্রেং বাদ্যযন্ত্র তৈরীর কর্মশালা মোহনভোগ ব্লক কনফারেন্স হলে গতকাল থেকে ১৫ দিনব্যাপী জনজাতিদের চঙপ্রেং লোকবাদ্য যন্ত্র তৈরী করা নিয়ে এক কর্মশালা শুরু হয়েছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় চণ্ডপ্রেং বাদ্যযন্ত্রটি বাজানোরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন চঙপ্রেং শিল্পী সওদাগর দেববর্মা। গতকাল কর্মশালার প্রথম দিনে উপস্থিত ছিলেন মোহনভোগ বিএসি’র চেয়ারম্যান বসলা কুমার নোয়াতিয়া। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত এই কর্মশালা চলবে।

🚨🧧ত্রিপুরা গীতা চ্যাম্পিয়ান লীগের ফাইন্যাল পর্বের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আমাদের কৃষ্টি সংস্কৃতির পরম্পরা নতুন করে ফিরে আসছে আমাদের কৃষ্টি সংস্কৃতির পরম্পরা বহুদিনের। এগুলি এতদিন হারিয়ে যেতে বসেছিল। এখন আবার নতুন করে ফিরে আসছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রে […]

🧧🚨রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্যপরিষেবা প্রদান করার জন্য রাজ্যে মেডিক্যাল হাব তৈরী করার কাজ চলছে : মুখ্যমন্ত্রী

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, খেলাধুলার সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। জনগণকে জটিল রোগের চিকিৎসা করার জন্য এখন আর রাজ্যের বাইরে যেতে হয় না। কারণ আগরতলা সরকারি মেডিক্যাল […]

🚨🧧অটো দুর্ঘটনায় আহত ১৩

বিশ্রামগঞ্জ প্রমোদনগর শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ভয়াবহ অটো  দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ১৩ জন।TR03G1844 নাম্বারে একটি ট্রাক অটো গাড়ি করে প্রমোদনগরে রাস্তার কাজ সেরে শ্রমিকরা উদয়পুর যাওয়ার পথে প্রমোদনগরে […]