৩৪ রাজনগর মন্ডলের তপশিলি জাতি মোর্চার উদ্যোগে প্রকাশ্য সমাবেশ ও যোগদান সভা

৩৪ রাজনগর মন্ডল এর উদ্যোগে রাজনগর স্কুল মাঠে তফশিলি জাতি মোর্চার প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তফশীলি জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য্য […]

মহারাসলীলা উৎসব আমাদের ঐতিহ্য এর ধারাকে বজায় রাখতে হবে : খাদ্যমন্ত্রী

মেলা মানেই মানুষের মেল বন্ধন। আর উৎসব সেই মেল বন্ধনের যোগসূত্র। সহজ, সরল, ধর্মপ্রাণ এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রাসলীলা উৎসব আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করে […]

খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদের বিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায় : ক্রীড়ামন্ত্রী

খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে সারা রাজ্যে তৃণমূলস্তর থেকে নেশা বিরোধী অভিযানকে সফল করে তুলতে হবে। সমস্ত অংশের মানুষকে এই অভিযানে সামিল করতে হবে। আজ শিক্ষা ভবনের […]

সব অংশের মানুষের উন্নতি সাধনে সরকার সচেষ্ট : সংখ্যালঘু কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকা সাথ, সবকা বিকাশ, সরকা প্রয়াস এবং সরকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে সমাজের সব অংশের মানুষের উন্নতি সাধনে রাজ্য সরকার সচেষ্ট। রাজ্যের ওবিসি ও সংখ্যালঘু জনগণের আর্থসামাজিক […]

পরাধীন ভারতে বীর সংগ্রামী বিরসা মুন্ডা’র নেতৃত্বে সংগঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা অভ্যুত্থান। তাঁর ডাকেই সংগঠিত হয়েছিল ‘মুন্ডা উল্‌গুলান’ বা তুমুল আলোড়ন। অপরদিকে সিধু ও কানু ভ্রাতৃদ্বয় ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের সাঁওতাল বিদ্রোহের দুজন সর্বশ্রেষ্ঠ নেতা। সাঁওতাল বিদ্রোহে সিধু মুরমু ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। কিছু লোকের বিশ্বাসঘাতকতার ফলে তিনি গ্রেপ্তার হন। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। কানু মুরমু ছিলেন সাঁওতাল বিদ্রোহের দ্বিতীয় প্রধান নায়ক ও সিধুর ভাই। বীরভূম জেলার ওপারে সশস্ত্র পুলিশবাহিনীর গুলিতে তাঁর মৃত্যু হয়। এই মহান শহীদদের তাঁদের অমূল্য বলিদানের জন্য সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের বীরগাঁথা তোলে ধরতে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগী হয়েছে। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের দুটি স্থানে এই বীর সংগ্রামীদের মর্মর মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মর মূর্তি দ্রুত স্থাপনের লক্ষ্যে শুক্রবার বিকেলে সচিবালয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রীর অফিস কক্ষে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী খোয়াইের বনবীথী পার্কে বীরসা মুন্ডা’র মর্মর মূর্তি এবং সদর উত্তরের মোহনপুর সংলগ্ন সীমনার ব্রক্ষ্মকুন্ডতে সিধু ও কানু ভ্রাতৃদ্বয়ের মর্মর মূর্তি দ্রুত স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। খোয়াইের বনবীথি পার্কে বীরসা মুন্ডা’র মর্মর মূর্তি এবং ব্রক্ষ্মকুন্ডতে সিধু ও কানু ভ্রাতৃদ্বয়ের মর্মর মূর্তি স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খুব শীঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উক্ত দুটি স্থানে এই বীর শহীদদের মর্মর মূর্তিগুলো উন্মোচিত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা, ম্যানেজিং ডাইরেক্টর মানিক লাল দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড.প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা রতন বিশ্বাস, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক অসীম সাহা, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দেবজানী চৌধুরী, মোহনপুর মহকুমার অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিত ভৌমিক, খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর ননী গোপাল দেববর্মা

রাজ্যের জাতীয় সড়কগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার পৌরহিত্যে আজ সচিবালয়ে এনএইচআইডিসিএল এবং পূর্ত দপ্তরের অধীনে রাজ্যের জাতীয় সড়কগুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কাজের গতি বাড়িয়ে চলমান […]

উমাকান্ত সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন, রাজ্যে হচ্ছে ৭টি সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড, দুটির কাজ সম্পূর্ণ : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রেকে অন্যতম অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর জন্য সবার আগে প্রয়োজন উন্নত পরিকাঠামো । ভালো পরিকাঠামো না থাকলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলাধুলা করা কঠিন। রাজ্যের খেলোয়াড়দের […]