রাজভবনে আজ সন্ধ্যায় নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজভবনের ভারপ্রাপ্ত স্পেশাল অ্যাসিসটেন্ট এন্ড জয়েন সেক্রেটারি শিমুল দাস। সংক্ষিপ্ত আলোচনায় তিনি নাগাল্যান্ড রাজ্যের গঠন, ইতিহাস, সংস্কৃতি ও পরম্পরার দিকগুলি তুলে ধরেন। অনুষ্ঠানে নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে স্বল্প দৈর্ঘ্যের একটি তথা চিত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে রাজভবনের আধিকারিক ও কর্মীগণ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়।
