মঙ্গলবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন তাদের রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্মেলনের দিনক্ষণ সহ একাধিক ইস্যু তুলে ধরেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বরণ দেবনাথ, তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শ্যামল দে,সর্বভারতীয় সহ-সভাপতি ভানু লাল সাহা সহ অন্যান্যরা। বিভিন্ন কারণে তিন বছর তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবছর তাদের দ্বাদশ রাজ্য সম্মেলন আগামী ৬ ও ৭ ই ডিসেম্বর সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হবে। ৩১৮ জন প্রতিনিধি এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। ৬ ডিসেম্বর সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ । বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয় রাঘবন।তাছাড়া বক্তা হিসেবে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব মানিক সরকার।পাশাপাশি এদিন তারা ২৬ শে নভেম্বর সর্বভারতীয় কর্মসূচি ধর্মনগরের পালন করার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা তীব্র নিন্দা জানায়।

দখল মুক্ত করে সংস্কার করা হবে প্রভু বাড়ির পুকুর : মেয়র দীপক মজুমদার

  আগরতলা শহরে আর একটি বেদখল হওয়া পুকুরকে সংস্কারে হাত দিতে চলেছে পুর নিগম। প্রসঙ্গত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শহরে যতগুলি জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেগুলিকে সংস্কারের হাত […]

ইন্ডিয়ান অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ১৬ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী অডিট দিবস এন্ড অডিট সপ্তাহ উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। মঙ্গলবার শেষ দিনে শহরে পদযাত্রা ও বৃক্ষ রোপনের মাধ্যমে এক সপ্তাহব্যাপী অডিট দিবস ও অডিট উইকের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিপি ত্রিপুরা অনুরাগ, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গীত্তে, অডিট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল একাউন্টস জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিংহ সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন প্রিন্সিপাল একাউন্টস জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিংহ।

১৬ই ডিসেম্বর বিজয় দিবস।এই বিজয় দিবসকে সামনে রেখে মঙ্গলবার ইন্ডিয়ান আর্মি ১৯৭১ সালের যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আয়োজন করে এক বাইক র‍্যালির।র‍্যালিটি লিচুবাগান এলবার্ট এক্কা পার্কের সামনে থেকে শুরু হয়। এদিন প্রথমে ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ার ডি কে সিং এলবার্ট এক্কা পার্কে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তাছাড়াও পুষ্পার্ঘ অর্পণ করেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ। র‍্যালিটির ফ্ল্যাগ অফ করেন ত্রিপুরা পুলিশের ডি জি পি অনুরাগ। এলবার্ট এক্কা পার্ক থেকে শুরু হয়ে বাইক র‍্যালিটি তেলিয়ামুড়ায় গিয়ে শেষ হয়।

অবশেষে রাজ্যে বেশ ভালই অনুভূত হচ্ছে শীত। তাপমাত্রাও কমতে শুরু করেছে। সর্বোচ্চ ২৭ থেকে ২৮ এবং সর্বনিম্ন ১৫ থেকে ১৬ তে ঘোরাফেরা করছে এই দু তিন দিন ধরে। আবহাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী আরও নামতে পারে তাপমাত্রা। ফলে শীতের প্রকোপও বাড়তে পারে। পাশাপাশি ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাজ্য। আবহাওয়াবিদদের বক্তব্য অনুযায়ী এ বছর বেশ ভালই দেশজুড়ে অনুভূত হবে শীত। ফলে শীত অনুভূত হচ্ছে, সকালবেলায় দেখা যাচ্ছে সোয়েটার ও চাদর জড়িয়ে রাস্তায় চলাফেরা করছে জনগণ। মঙ্গলবার সকাল থেকে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গা ঢেকেছিল কুয়াশায়। শীত প্রেমীদের চাহিদা এখন জাকির পড়ুক শীত এবং শীতের আনন্দ উপভোগ করাই তাদের লক্ষ্য। কারণ গত কিছু বছর ধরে রাজ্যে সেই অর্থে শীত পড়েনি। এখন দেখার এ বছর শীত পড়ে কিনা জাকিয়ে।

প্রবাহমান ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে জনগণকে অবগত করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক রুপম রায়, তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত সহ অন্যান্যরা।