🧧🚨ইংরেজি নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন -‘নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও সকলকে সাথে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার কাজ করতে দায়বদ্ধ। আমাদের এই রাজাকে শ্রেষ্ঠ রাজা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের বহুমুখী কর্মপ্রয়াসের ধারায় ২০২৩ সাল উল্লেখযোগ্য হয়ে উঠুক। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাক, নতুন বছরের এটাই হোক প্রত্যাশা। নতুন বছর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক। আমি সকল রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি, সুস্থতা ও সম্প্রীতি কামনা করছি।’

🚨🧧জনজাতিদের পরম্পরাগত খাদ্যাভাস প্রবহমান রাখতে হবে : জনজাতি কল্যাণ মন্ত্রী

প্রকৃতি ও জুম থেকে সংগৃহীত বিভিন্ন শাকসব্জি খেলে শরীর সুস্থ ও নিরোগ থাকে। আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতি থেকে প্রাপ্ত শাকসব্জি খেয়ে দীর্ঘজীবী হতেন। এতে কোন রাসায়নিক উপাদান নেই। জনজাতি সহ সকল […]

🧧🚨তপশিলি জাতিভুক্ত পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নয়নের পথ সুগম করাই হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য : তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী

তপশিলি জাতিভুক্ত পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নয়নের পথ সুগম করাই হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য। এই অংশের মানুষের উন্নয়ন ছাড়া দেশের সমাজ ব্যবস্থার উন্নয়ন কখনই সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই একথা প্রথমে […]

🧧🚨রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতেও কৃষকদের কল্যাণে গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো : মুখ্যমন্ত্রী

রাজ্যে কৃষির বিকাশে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। কৃষির বিকাশের পাশাপাশি কৃষকদের কল্যাণেও নেওয়া হয়েছে বহুমুখী কর্মসূচি। রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতেও কৃষকদের কল্যাণে গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো। […]

🚨🧧ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন

মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, বক্সনগর ব্লক সভাপতি জয়দুল হোসেন […]

🧧🚨মঙ্গলবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম বড়জলা পঞ্চায়েতের সামনে ভারতীয় জনতা পার্টির মজলিশপুর মন্ডল আয়োজিত জনজাতি সম্মেলনে অংশগ্রহণ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।সেখানে উপস্থিত জনজাতি ভাই-বোন ও কার্যকর্তাদের সম্বোধিত করেন মন্ত্রী।জনজাতি সম্মেলনের আগে জিরানিয়া ব্লক চৌমুহনী থেকে একটি সুবিশাল জনজাতি র‌্যালি জিরানিয়া কলেজ চৌমুহনী হয়ে পশ্চিম বড়জলা পঞ্চায়েতের সামনে জনজাতি সম্মেলনস্থলে এসে পৌঁছায়। আজ এই জনজাতি সম্মেলনে জনজাতি লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়।